খবর

6/random/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করার দরকার নেই : দুদু

 


নিজস্ব সংবাদদাতা-

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জমান দুদু বলেছেন, সংস্কার আর নির্বাচন মুখোমুখি করার কোনো দরকার নেই। এটি নদীর স্রোতের মতো প্রবহমান। এটি পরিবর্তিত পরিস্থিতিতে সব সময় মানুষ আপডেট করে।

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম পৌর শহরের আলমাস কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসসম্পৃক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস অতিসম্প্রতি ডিসেম্বরে নির্বাচন করবেন বলেছিলেন। তারপর আবার মধ্যরাতে সংশোধন করে প্রেস নোট দিয়ে জুনে নির্বাচনের কথা বলা হয়েছে। আমরা চাই যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচন দেওয়া হোক। এ জন্য আন্দোলনের দরকার নেই।


প্রশিক্ষণ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য আকরামুল হাসান মিন্টু, ড. মাহাদী আমিন, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারষণ সম্পাদক মাহমুদা হাবিবাসহ জেলা বিএনপির নেতারা।

কমর্শালায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান।

কর্মশালায় অংশ নিয়েছেন জেলা, উপজেলা ও ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের ছয় শতাধিক নেতাকর্মী।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ