খবর

6/random/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

কুড়িগ্রামে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

 



নিজস্ব সংবাদদাতা-

কুড়িগ্রামে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সাথে অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে ।

আজ সোমবার সদর উপজেলার আলোর ভুবন হলরুমে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসুচী-ক্রিয়া”র সহায়তায় মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে এ সভা আয়োজন করে ।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ নাহিদা আফরীন এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীফুল ইসলাম খন্দকার ,উপজেলা আইসিটি অফিসার মোঃ নুরুল আমিন, সদর থানার প্রতিনিধি এসআই মোঃ আজমল হোসেন, মহিদেব এর উপপরিচালক মোঃ ময়নুল হক, সিআর ইএ প্রকল্প্রে প্রকল্প সমন্বয়কারী মোঃ লুৎফর রহমান , প্রকল্প কর্মকর্তা রত্না রায় প্রমুখ ।

বক্তারা কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা সহ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং নারীর ক্ষমতায়নের উপর বিস্তারিত আলোচনা করেন । এতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির স্টেক হেল্ডাররা উপস্থিত ছিলেন ।

পরে একই স্থানে মহিদেব এর উদ্যোগে থ্রাইভ প্রকল্পের ভিত্তি জরিপে প্রাপ্ত তথ্য-উপাত্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয় ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ