নিজস্ব সংবাদদাতা-
কুড়িগ্রামে দলিত সম্প্রদায় ও সমাজের পিছিয়ে পড়া।জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার(১৯ নভেম্বর) সদর উপজেলার আলোর ভুবন হলরুমে নাগরিক উদ্যোগ এ সভার আয়োজন করে ।
সিনিয়র সাংবাদিক সফি খান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন, সমাজ সেবা অফিসার মশিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মো: নুরুজ্জামান, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নারায়ন চন্দ্র, সাংবাদিক ও জলবায়ু কর্মী সুজন মোহন্ত,নাগরিক উদ্যোগের মাঠকর্মী দিপু রাম, প্রকল্প কর্মকর্তা মো. কামরুজ্জামান প্রমুখ।
পরামর্শ সভায় বক্তারা কুড়িগ্রাম জেলার কাঁঠালবাড়ি, বেলগাছা ও পৌরসভায় বসবাসরত হরিজন,রবিদাসসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নানা সমস্যার কথা তুলে ধরেন, পাশাপাশি তাদের জীবন মান উন্নয়নে নাগরিক উদ্যোগের নানা কাজগুলোও তুলে ধরেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন তাৎক্ষনিকভাবে এসব পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।


0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য করার জন্য অনুরোধ করা হল।