খবর

6/random/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

মোবাইল কোর্টে ৩৬ কেজি পলিথিন জব্দ

 




ভুরুঙ্গামারী সংবাদাতা -


কুড়িগ্রামে পরিবেশ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৩৬ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালে জেলার ভুরুঙ্গামারী উপজেলার মধ্যবাজারে এসব নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

এসময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫(সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারা ভঙ্গের অপরাধে ২টি দোকানে অভিযান চালিয়ে ৩৬ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং সতর্কতামূলক ১ হাজার টাকা জরিমানাও করা হয়। এসময় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ, ক্রয় ও বিক্রয় এবং ব্যবহার না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা  করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, পলিথিনের উৎপাদন ও ব্যবহার বন্ধে সরকার কাজ করে যাচ্ছে।সরকারের পাশাপাশি সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ