নিজস্ব সংবাদদাতা-
কুড়িগ্রাম সাহিত্যসভার আয়োজনে সাহিত্যিক ও নাট্যব্যক্তিত্ব সরদার মোহাম্মদ রাজ্জাকের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে৷
শুক্রবার ( ৬জুন) বিকেলে জেলা শহরের কলেজ মোড়স্থ প্রবীণ হিতৈষী মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়৷
সংগঠক রিদওয়ান পর্বের সঞ্চালনায় এবং শিক্ষক ও প্রাবন্ধিক সুশান্ত বর্মণের সভাপতিত্বে স্মরণ সভায় আলোচনায় বক্তব্য রাখেন,কবি সাম্য রাইয়ান, সংগঠক দুলাল বোস, সাংবাদিক শ্যামল ভৌমিক, রাশেদুন্নবী সবুজ, মনজুরুল ইসলাম, মোকলেছুর রহমান, রুহুল আমিন হৃদয়, অনিরুদ্ধ প্রণয় প্রান্তিক, রতন অধিকারীসহ আরো অনেকে৷
স্মরণসভায় কুড়িগ্রামের লেখক, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীবৃন্দ সরদার রাজ্জাকের স্মৃতির প্রতি সম্মান জানান এবং তার সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন৷


0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য করার জন্য অনুরোধ করা হল।