খবর

6/random/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

কুড়িগ্রামে নানা আয়োজনে পরিবেশ দিবস পালন

 

নিজস্ব সংবাদদাতা-



‘প্লাস্টিক দূষণ আর নয়-বন্ধ করার এখনি সময়’ এ প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামে শোভাযাত্রা, বৃক্ষ রোপন অভিযান, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ সহ নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। 

বুধবার(সকালে) জেলা প্রশাসন ও জেল পরিবেশ অধিদপ্তর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। 

সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়। 

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। 

এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক এ বি এম কুদরত ই খুদা, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম,

সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা, সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মোঃ নাসির উদ্দীনসহ 

বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবেশ সংগঠক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভায় বক্তারা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও দূষণমুক্ত রাখতে করণীয় বিষয়সমুহ তুলে ধরেন। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ