নিজস্ব সংবাদদাতা-
কুড়িগ্রামে আলুর বীজের দাম বৃদ্ধি ও লোকসানের হাত থেকে রেহাই পেতে মানববন্ধনে প্রতিবাদ জানিয়েছে ব্যবসায়ীরা।
রোববার (৪ মে) দুপুরে জেলা শহরের ত্রিমোহনীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কার্যালয়ের সামনে এ প্রতিবাদ কর্মসূচি করা হয়।
চুক্তিবদ্ধ আলু বীজ সমিতির সভাপতি মো. কামরুজ্জামান বলেন,'বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর আওতাভুক্ত কুড়িগ্রাম জোনের বীজ আলু উৎপাদনকারী চুক্তিভিত্তিক চাষীগণ বিগত ১০ (দশ) বৎসর যাবৎ বিএডিসিকে চুক্তিভিত্তিক বীজ আলু প্রদান করে আসছে। গত বছর আলুর বীজ বিএডিসি থেকে প্রতি কেজি গ্রেড ভেদে দাম নির্ধারিত ছিল ৪৫/৪৬ টাকা। বিক্রি দাম নির্ধারণ করা হয়েছিল গ্রেড ভেদে ৩৩/৩৪/৩৫ টাকা।
এবছর বিএডিসি থেকে প্রতি কেজি বীজ ক্রয় মূল্য ছিল ৫৮/৬২/৭২ টাকা দরে।ক্রয়কৃত বীজ আলু রোপন, লেবার, সার-সেচ, কীটনাশক ও অন্যান্য খরচ মিলে প্রতি কেজি বীজ উৎপাদন করতে খরচ হচ্ছে প্রায় ৩০ (ত্রিশ) টাকা। '
তিনি আরো বলেন,' উৎপাদনকৃত সব আলু বীজ হিসাবে গন্য করা হয় না। অনেক আলু বাদ পরে। এছাড়া আলুর উৎপাদন খরচ বেশি লাগে এবং বীজ আলু একর প্রতি খাওয়া আলু থেকে প্রায় ৯০ (নব্বই) মন কম উৎপাদন হয়।
সব মিলে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন গ্রেড ভিত্তিক উৎপাদিত প্রতি কেজি আলু বীজের দাম এবছর নির্ধারণ করেছে ২৬/২৮ টাকা। যা উৎপাদন খরচের তুলনায় নেহায়েত পক্ষে কম এবং চুক্তিভিত্তিক বীজ আলু প্রদান কারী চাষীদের জন্য মারাত্মক ক্ষতির কারণ। '
প্রতিবাদ কর্মসূচি থেকে বিএডিসি কর্তৃপক্ষের নিকট প্রতি কেজি বীজ আলুর দাম ৪০ (চল্লিশ) টাকা কেজি নির্ধারন করার আহবান জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন চুক্তিবদ্ধ আলু বীজ সমিতির সভাপতি মোঃ আব্দর রাজ্জাক, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, সহ সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তহিদুল ইসলাম, লুৎফর রহমান প্রমুখ।


0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য করার জন্য অনুরোধ করা হল।