খবর

6/random/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

জুলাই বিপ্লবে আমরা বুদ্ধি ও পরামর্শ দিয়েছি ছাত্রদের- এবি পার্টি

 


নিজস্ব সংবাদদাতা-



‘আমরা জুলাই বিপ্লবে ছাত্রদের বুদ্ধি ও পরামর্শ দিয়েছি। শুধু বিদেশে যারা ছিলো তারাই নন,আমরা এ দেশে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের থাকার জায়গা থেকে শুরু করে,খাওয়ানো ও বুদ্ধি-পরামর্শ দিয়ে আন্দোলনে নেতৃত্ব দিয়েছি।’ বর্তমানে এনসিপিতে যারা আছে তাদের অনেক নেতা এবি পার্টির।’ বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভুঁইয়া। 


শনিবার(৩ মে) দুপুরে জেলা শহরের সবুজ পাড়াস্থ এবি পার্টির কার্যালয়ে দলের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,’সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলতে পারে। বিভিন্ন দল আমাদের জোটে ডাকছে,আমরা যাবো কি যাবো না,সেই সিদ্ধান্ত এখনো নেই নি। নির্বাচনের সময় এলে আমরা সেটি  জানাবো।’


সংবাদ সম্মেলনে কুড়িগ্রাম জেলার সমস্যা -সমাধানের বিষয় নিয়ে কাজ করার কথা বলা হলেও,জেলার বিভিন্ন সমস্যা সমাধানে দলটির অবস্থান এবং গত ৫ বছরে এবি পার্টি জেলার সাধারণ মানুষদের জন্য কি কি কাজ করেছে নিয়ে প্রশ্ন করলে যথাযথ ভাবে উত্তর দিতে পারেননি দলটির কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক ব্যারিষ্টার জুবায়ের আহমেদ ভুইঁয়া ও কুড়িগ্রাম জেলার আহ্বায়ক ডা.নজরুল ইসলাম। 
এর আগে দলটির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে  র‌্যালী বের হয়ে শহর প্রদোক্ষিণ করে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনারে এসে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


এতে বক্তব্য রাখেন, দলটির আরেক কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক ব্যারিষ্টার আব্দুল হক সানি,রংপুর বিভাগীয় সহ.সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দীক,জেলা শাখার আহবায়ক ডাঃ নজরুল ইসলাম ও সদস্য সচিব আরিফুজ্জামান সাগর প্রমুখ । 


আলোচনা সভায় আগামীদিনে দলের করনীয় নিয়ে বিস্তারিত আলোচনা শেষে নির্বাচনের জন্য ঐক্যবদ্ধভাবে নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহবান জানানো হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ