খবর

6/random/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

‘কলিজা টানি ছিঁড়ি ফেলব’ হুমকি দেওয়া বিএনপি নেতাকে শোকজ ও থানায় জিডি




 রাজারহাট সংবাদদাতা-


কুড়িগ্রামের রাজারহাটে প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগে উপজেলা বিএনপির আহবায়ক আনিছুর রহমানের নামে রাজারহাট থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভুগি শিক্ষক মো. রুবেল মিয়া। 


বৃহস্পতিবার(০১ মে) রাত সাড়ে ১০টায় রাজারহাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয় । 


অন্যদিকে,ভাইরাল ভিডিও ক্লিপের ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে কারণ দর্শানো নোটিশের জবাব চেয়েছেন জেলা বিএনপি।


রুবেল মিয়া উপজেলার সদর ইউনিয়নের চান্দামারী গ্রামের আবদুল মজিদ ওরফে বাচ্চুর ছেলে। তিনি বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশন রাজারহাট শাখার বায়তুলমাল সম্পাদক এবং কুড়িগ্রামের রাজারহাট স্কুল অ্যান্ড কলেজের আইসিটি বিষয়ের সহকারী শিক্ষক ।

প্রাণ নাশের আশঙ্কায় করা সাধারণ ডায়রিতে রুবেল মিয়া উল্লেখ্য করেন, গত ২১ এপ্রিল রাজারহাট উপজেলার সহকারি কমিশনার(ভূমি) কার্যালয়ে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চতলার কুঁড়া ও নাখেন্দা বিল মাছ চাষের জন্য উম্মুক্ত ডাকের অনুষ্ঠানে বিএনপির ওই আহবায়ক(আনিছুর রহমান) ডাকে অংশ নিয়ে সিন্ডিকেটের মাধ্যমে ইজারা হাতিয়ে নেন। এই নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। এরপর গত মঙ্গলবার(২৯ এপ্রিল) দুপুরে উপজেলার চান্দামারী দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের কমিটি নিয়ে অভিভাবক সমাবেশে বিদ্যালয় কমিটির সভাপতি গঠনে অনিয়ম নিয়ে গ্রামবাসীর পক্ষে তিনি প্রতিবাদ জানান। পরে ওইদিন বিকেলে বিএনপির উপজেলা কমিটির আহ্বায়ক আনিছুর রহমান, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, চাকিরপশা ইউনিয়ন ছাত্রদল আহ্বায়ক জুয়েল রানাসহ দলীয় লোকজন তাঁকে থানা মোড়ে মুকুল ফার্মাসিতে তুলে নিয়ে এসে প্রাণ নাশের হুমকি দেয়। এসময় তারা, ‘তোর কলিজা ছিঁড়ে নেব, চেন আমাক্য, জামায়াতকে একেবারে নিশ্চিহ্ন করে দিব, চেনো বিএনপিকে?’ বলে হুমকি দেয়।

এ ঘটনায় বৃহস্পতিবার(০১ মে) দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদের স্বাক্ষর করা এক চিঠিতে আনিছুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ(শোকজ) দেওয়া হয়। নোটিশে পত্র প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে নোটিশের জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। 

এদিকে ওই বিএনপি নেতাকে শোকজ নোটিশের পর নিরাপত্তার আশঙ্কায় জামায়াতের নেতা রুবেল মিয়া থানায় সাধারন ডায়রি করেন।





রুবেল মিয়া বলেন, মঙ্গলবার বিকেলে থানামোড়ে আমায় ডেকে নিয়ে আনিছুর রহমানের নেতৃত্বে কয়েকজন আমাকে চড়থাপ্পড় মারেন, লাঞ্চিত ও গালিগালাজ করেন। তারা আমাকে প্রাণ নাশের হুমকি দেন। নিরাপত্তা আশঙ্কায় আমি থানায় সাধারণ ডায়রি করেছি।

এরআগে বুধবার উপজেলা বিএনপি’র আহবায়ক আনিছুর রহমান কর্তৃক হুমকী প্রদর্শনের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও’তে দেখা যায় তিনি একজনকে “কলিজা টানি ছিঁড়ি ফেলবো- একবারে টানি ছিঁড়ি ফেলবো তোমার,চেনো তুমি- এ চেনো! খুব পাওয়ার দেখাও জামায়াতের,একবারে নিশ্চিহ্ন করি দেবো জামায়াত। চেনো বিএনপি!’ বলে হুমকী দিচ্ছেন। ৫২সেকেন্ডের ভিডিও’র শেষাংশে ‘আমি থানা যায়া বসি থাকি এজাহার লিখবো, উয়াক (জামায়াত নেতা র“বেল) এ্যারেস্ট করি দিয়া তারপর আমি আসবো বলে হুমকী দিতে দেখা যায়।

 উপজেলা বিএনপির আহবায়ক আনিছুর রহমান শোকজের সত্যতা স্বীকার করে বলেন,আমি জেলা বিএনপির শোকজ জবাব দিয়েছি। রুবেল মিয়া মূলত ছাত্রলীগ করতো গত বছরের ৫ আগষ্টের পর থেকে সে জমায়াতের অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা হয়ে বিএনপিকে নিয়ে নানা অপপ্রচার চালিয়ে আসছে। এর অনেক প্রমাণ আমার কাছে আছে।


রাজারহাট থানার অফিসার ইনচার্জ তছলিম উদ্দিন বলেন,রুবেল মিয়া অনলাইনে সাধারণ ডায়রির করেছেন। এটি নথিভুক্ত হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ