নিজস্ব সংবাদদাতা-
কুড়িগ্রামে হেকস বাংলাদেশ এর উদ্যোগে থ্রাইভ প্রকল্পের শিখন পর্যালোচনা ,অর্জন,চ্যালেঞ্জ এবং সুপারিশমালা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । শনিবার ইএসডিও প্রশিক্ষন কেন্দ্রে দিনব্যাপি এ সেমিনার অনুষ্ঠিত হয় ।
এতে বক্তব্য রাখেন কুড়িগ্রাম টিটিসির অধ্যক্ষ মোঃ রাশেদুল ইসলাম,বিসিক এর উপ-ব্যবস্থাপক শাহ মোহাম্মদ জোনায়েদ, প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারী সার্জন ডাঃ বীরেন্দ্র নাথ রায়, এমজেএসকেএস এর নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার , হেকস বাংলাদেশ পার্টনারশীপ ম্যানেজার ভুপেশ চন্দ্র রায় ,এ্যাভাইজার শেখর চক্রবর্ত্তী প্রমুখ । এই আয়োজনের মুল উদ্দেশ্য হলো মুল্যবান অভিঞ্জতা ,শিখন,উদ্ভাবনী পদক্ষেপ,অংশীদারদের বাস্তব অভিঞ্জতা এবং ভবিষ্যত কর্মপন্থা নিয়ে একটি সম্মিলিত আলোচনার মাধ্যমে কর্মপন্থা তৈরি করা ।
এতে দলীত সম্প্রদায়ের প্রতিনিধি সহ সমাজের পিছিয়ে পরা মানুষজন ষ্টেক হোল্ডাররা উপস্থিত ছিলেন ।


0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য করার জন্য অনুরোধ করা হল।