নিজস্ব সংবাদদাতা-
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে সড়ক অবরোধ করে
বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সর্বস্তরের ছাত্র-জনতা।
আজ শুক্রবার দুপুরে জেলা শহরের শাপলা চত্বরে প্রায় সাড়ে ৩ ঘন্টা কুড়িগ্রাম - রংপুর সড়ক অবরোধ করে প্রতিবাদ করের বিক্ষোভকারীরা। এর আগে জেলা শহরের উপজেলা মডেল মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
এ সময় বিক্ষোভকারীরা হাদির হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন। পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়।
এসময় বিক্ষোভ কারীরা "লীগ ধর জেলে ভর, আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো, ওসমান হাদির রক্ত, বৃথা যেতে দেবোনা" ইত্যাদি নানা শ্লোগানে প্রকম্পিত করেন শাপলা চত্বর এলাকা।
ব্লকেড কর্মসূচিতে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক লোকমান হোসেন লিমন, সদস্য সচিব খন্দকার আল ইমরান, সাবেক আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক জাহিদ হাসান, সদস্য সচিব সাদিকুর রহমান, তারেক খান, জান্নাতুল ফেরদৌস মিম প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, "আমরা অবিলম্বে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। ওসমান হাদির খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা শান্ত হবোনা, আবিলম্বে খুনিদের বিচার করুন, দৃষ্টান্তমূলক শাস্তি দিন। "
তারা কুড়িগ্রামের প্রশাসনের উদ্দেশ্যে বলেন, "কুড়িগ্রামের ডিসি ও এসপি আওয়ামীলীগ-ছাত্রলীগের পৃষ্ঠপোষকতা করছেন। ফ্যাসিস্ট অপশক্তি প্রকাশ্য ঘুড়ে বেড়াচ্ছেন, ফেসবুকে নানা উসকানিমূলক পোস্ট দিচ্ছেন তবু তাদের গ্রেফতার করা হচ্ছেনা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।"
বিক্ষোভ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখার সদস্য সচিব মাসুম মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল, আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহীদ, সদর উপজেলা শাখার সমন্বয়কারী রাজু আহমেদ রাজ্জাক, জাতীয় নারী শক্তির জেলা আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা প্রমুখ।



0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য করার জন্য অনুরোধ করা হল।