খবর

6/random/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

নাচে- গানে কুড়িগ্রামে বিজয় উৎসব




নিজস্ব সংবাদদাতা- 

সারাদেশের ন্যায় কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় ৫৫ তম মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সুর্যোদয়ের প্রাক্কালে ৩১বার তোপধব্বনির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। জেলা প্রশাসনের আয়োজনে কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয়স্তম্ভে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসন,

পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, কুড়িগ্রাম প্রেসক্লাব, জেলা বিএনপি, এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, অন্যান্য রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। পরে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন শেষে শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।






এরপর জেলা স্টেডিয়াম মাঠে বিভিন্ন শিক্ষা- প্রতিষ্ঠানের অংশগ্রহনে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ শেষে মহান মুক্তিযুদ্ধের স্মুতি ও জুলাই বিপ্লবের বিভিন্ন ঘটনা নাটিকার মাধ্যমে পরিবেশন করা হয়।

দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট চত্বরে, সরকারি ও বেসরকারি ভবনসমূহে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া দিনব্যাপী বিজয়মেলা, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান,বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,

শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য, জাতির জন্য শান্তি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

অপরদিকে হাসপাতাল, জেলখানা, এতিমখানা, বৃদ্ধাশ্রম ও শিশু পরিবারসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এছাড়াও জেলা বিএনপি ও জামাতের পৃথক পৃথক বিজয় র‌্যালি সকালের দিকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

সন্ধ্যায় কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে কুড়িগ্রামের সকল সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও ষ্টেডিয়াম।চত্বরের বাইরের চলছে ৩ দিন ব্যাপী বিজয় মেলা,যা ১৭ ডিসেম্বর রাত ১০ টায় শেষ হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ