বিশেষ সংবাদদাতা-
কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারী সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করা ৯ বাংলাদেশি সহ ৪৪ জনকে আটক করেছে বিজিবি।
আটকৃতদের মধ্যে রৌমারী সীমান্তে ৯ বাংলাদেশী ও ২১ জন মায়ানমারের নাগরিক এবং ভূরুঙ্গামারী সীমান্তে ১৪ জন মায়ানমার নাগরিক। এদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে।
বুধবার(৭মে) ভোরে রৌমারী উপজেলা বিভিন্ন সীমান্ত এলাকা ও ভূরুঙ্গামারী উপজেলার ভাওয়ারকুরি সীমান্তে দিয়ে তাদের ফেরত পাঠায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ) ।
ঘোরাঘুরির সময় স্থানীয়রা তাদের আটক করে বিজিবি'র হাতে তুলে দেয়।
বুধবার সকালে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে
সীমান্ত এলাকার বিভিন্ন বাজারে ঘোরাঘুরির সময় তাদের কথাবার্তা সন্দেহ জনক হলে স্থানীয়রা আটক করে বিজিবি'র হাতে তুলে দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজিবি সদস্য জানান,'ভারতের আগরতলায় এরা অনুপ্রবেশ করে আসামের ধুবরির একটি জেলে দীর্ঘদিন সাজা ভোগ করার পর, মঙ্গলবার (৬ মে) সাজা শেষ হওয়ায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এদের মধ্যরাতে বাংলাদেশে 'পুশ ব্যাক' করে।
রৌমারী থানার ওসি লুৎফর রহমান জানান, ভোররাতে রৌমারী বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে ৩০ জনকে বাংলাদেশে পুশইন করা হয়েছে। ধারনা করা হচ্ছে এদের মধ্যে ২২ জন রোহিঙ্গা। আটককৃতদের পরিচয় যাছাই করছে বিজিবি।
কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব উল হক জানান, ভূরুঙ্গামারীর ভাওয়ালকুরি সীমান্ত এলাকায ৮ নারী শিশুসহ ১৪ জনকে আটক করা হয়েছে। তারা সবাই রোহিঙ্গা।


0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য করার জন্য অনুরোধ করা হল।