খবর

6/random/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ভাঙন প্রতিরোধের দাবিতে দুধকুমার পাড়ে ভুক্তভুগিদের মানববন্ধন

 




নিজস্ব সংবাদদাতা-


নদী ভাঙন প্রতিরোধের দাবিতে দুধকুমার নদের পাড়ে  মানববন্ধন করেছেন ভাঙনের শিকার পরিবারগুলো। 

শুক্রবার(১৫ আগষ্ট) দুপুরে জেলা সদরের পাঁচগাছী ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় এ প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপি এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ভাঙনের শিকার নুর মোহাম্মদ, কৃষক হারুন অর রশীদ, আমিনুল ইসলাম ও সমাজসেবক লতিফুর রহমান ভজুসহ নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষজন।

তারা জানান,দুধকুমার নদে পানি বাড়ার কারণে গত ২ দিন ধরে প্রায় ২৫০টি পরিবারের বসতভিটা নদের গর্ভে বিলীন হয়ে গেছে। দ্রুত নদী ভাঙন প্রতিরোধে জরুরি পদক্ষেপ নেয়া না হলে আরও ৩০০টি পরিবার নদের ভাঙনের হুমকিতে রয়েছেন। 

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান,নদ-নদীর পানি বাড়ার ফলে ভাঙ্গন কবলিত ৩০ টি পয়েন্টের মধ্যে ২০ টি পয়েন্টে জরুরী ভিত্তিতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধে ব্যবস্থা নেয়া হচ্ছে।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ