নিজস্ব সংবাদদাতা-
‘আইন মেনে কাজ করবো,আইনের ব্যত্যয় ঘটবে না। দারিদ্র পীড়িত কুড়িগ্রামের উন্নয়নে সবাই মিলে কাজ করবো। জুলাই যোদ্ধারা সকলে আমাকে সহযোগিতা করবে,আমি আইননুযায়ী এ জেলার উন্নয়নে কাজ করবো বলে মন্তব্য করেছেন কুড়িগ্রামের নবাগত জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
বৃহঃবার(৪ সেপ্টেম্বর) বিকেলে আহত জুলাই যোদ্ধা ও নিহত শহীদ পরিবারের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি ।
তিনি আরো বলেন,’আমি প্রতি বুধবারে গণশুনানিতে মানুষের কথা শুনবো,পাশাপাশি সপ্তাহের যেকোন দিন অফিস চলাকালীন সময়ে যে কোন সাধারণ মানুষ তার সমস্যার কথা বলবে,আমি শুনবো এবং সেটি সমাধানের চেষ্টা করবো। এছাড়াও আজকের মতবিনিময় সভায় আমি ৪৫ টি বিষয় নোট ডাউন করেছি, যা জুলাই যোদ্ধাদের স্বার্থ সংশ্লিষ্ট দ্রুত এসব সমাধানের উদ্যোগ নেবো।’
এসময় কুড়িগ্রাম জেলার নয় উপজেলার জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার নেতৃবৃন্দ ,প্রশাসনের কর্মকর্তা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন ।


0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য করার জন্য অনুরোধ করা হল।