খবর

6/random/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

দুই ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা


নিজস্ব সংবাদাতা- 

কুড়িগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ ও ওষুধ নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগে দুই ফার্মেসিকে জরিমানা করেছে মোবাইল কোর্ট।

সোমবার(৩ নভেম্বর) বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে কুড়িগ্রাম পৌর শহরের কলেজপাড়া এলাকার ‘আল্লাহর দান ফার্মেসিকে স্যাম্পল ওষুধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং সংশ্লিষ্ট ওষুধ জব্দ করা হয়।

এছাড়া পপুলার ফার্মেসিকে স্যাম্পল ওষুধ রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ