খবর

6/random/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

কুড়িগ্রামে শুরু হলো ঘাসফড়িং পাঠাগারের পথচলা

 




নিজস্ব সংবাদদাতা-

'বইয়ের ডানায় স্বপ্ন উড়াল ’ এ শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে শিশু- কিশোরদের জন্য পথচলা শুরু করলো ঘাসফড়িং নামের একটি শিশুতোষ পাঠাগার ।

সোমবার(১ ডিসেম্বর) বিকেলে কুড়িগ্রামের ধরলা নদীর পূর্ব পাড়ে কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের প্রধান ও পাঠাগারটির প্রতিষ্ঠাতা সুশান্ত বর্মন এই পাঠাগারটির ভিত্তি প্রস্তরের সূচনা করেন।

এর আগে প্রদীপ জ্বালিয়ে এর উদ্বোধন করেন প্রবীণ সাংস্কৃতিক সংগঠক শ্যামল ভৌমিক।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন ,শিক্ষক জ্যোতির্ময় বর্মন, সাহিত্য কর্মী নুসরাত জাহান, পাঠাগার সংগঠক জয়নাল আবেদিন,পলাশ কুমার রায়,কবি সাম্য রাইয়ান,সাহিত্যিক মোখলেছুর রহমান,রাজ্য জ্যোতি প্রমুখ।

উদ্বোধন শেষে সুশান্ত বর্মন বলেন, ধরলা নদী-কেন্দ্রিক এলাকায় নতুন বসতি, শিক্ষাপ্রতিষ্ঠান, বিনোদন সুবিধা ও জনসমাগম বাড়ছে। এ অঞ্চলের শিশু–কিশোরদের পাঠাভ্যাস গড়ে তুলতে একটি উপযোগী পাঠাগারের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল। সেই প্রয়োজন থেকেই ঘাসফড়িং পাঠাগার প্রতিষ্ঠা করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘শিশুদের বই পড়ার অভ্যাস তৈরিতে বিশেষ মনোযোগ দেওয়া হবে। তাদের হাতে পছন্দের বই তুলে দেওয়া, নতুন বইয়ের সঙ্গে পরিচয় করানো, বই রিভিউ কর্মসূচিতে অংশ নেওয়া এবং পাঠের আনন্দ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই ঘাসফড়িংয়ের পথচলা।’

আয়োজকেরা জানান, আগামী এক মাসের মধ্যে পাঠাগারটি শিশু-কিশোরদের জন্য পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া হবে। এটি হবে কুড়িগ্রামের প্রথম শিশুতোষ পাঠাগার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ