খবর

6/random/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

মোস্তফা জামান লেলিনের প্রথম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া

 



নিজস্ব সংবাদদাতা- 

কুড়িগ্রামে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাবেক আহ্বায়ক ও সাংবাদিক মোস্তফা জামান লেলিনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে শহরের ঘোষপাড়ায় ভূমি মালিক সমিতির কার্যালয়ে এ আয়োজন করে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের কুড়িগ্রাম শাখা।

সংগঠনের কেন্দ্রীয় কৃষিবিষয়ক সহসম্পাদক আরিফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে সভায় মোস্তফা জামান লেলিনের কর্মময় জীবন, সাংগঠনিক দক্ষতা ও আন্দোলনে তাঁর ভূমিকা নিয়ে স্মৃতিচারণ করা হয়।

সভায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কৃষিবিষয়ক সম্পাদক কনক রহমান লেলিনের সাংগঠনিক দক্ষতা ও আন্দোলনে তাঁর ভূমিকা তুলে ধরেন। লেলিনের ছোট ভাই ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ ভাইয়ের সঙ্গে তাঁর নানা স্মৃতি স্মরণ করেন।

আলোচনায় বক্তব্য দেন প্রথম আলোর কুড়িগ্রাম প্রতিনিধি জাহানুর রহমান খোকন, নজির হোসেন, হাবিবুর রহমান, হামিদুল ইসলাম ও আবদুল্লাহ আল মামুন রওশন। এ সময় সংগঠক খন্দকার আরিফ, হাফিজুর রহমানসহ সংগঠনের নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

মোস্তফা জামান লেলিন কালের কণ্ঠের রাজারহাট উপজেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা করেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের কুড়িগ্রাম শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের ১৪ আগস্ট তিনি মারা যান।

আলোচনা সভা শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ