নিজস্ব প্রতিবেদক-
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত কামনা করে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) বিকালে উপজেলার ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসা মাঠে এই দোয়া ও ইফতার মাহফিলের অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির ৮ হাজার নেতা-কর্মী অংশগ্রহন করেন।
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একেএম ফরিদুল হক শাহিন শিকদারের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি অন্যতম সদস্য ও ড্যাব নেতা ডা. ইউনুস আলী।
প্রধান অতিথির বক্তব্যে ডা. ইউনুস আলী বলেন, অন্তর্বতীকালীন সরকারের আশেপাশে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের লোকজন ঘাপটি মেরে আছে। তারা বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত থেকে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার পায়তারা করছে।
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য করার জন্য অনুরোধ করা হল।