নিজস্ব সংবাদদাতা-
'নাশকতা বিরোধী' বিশেষ অভিযানে কুড়িগ্রামে আওয়ামী লীগের বিভিন্ন পদধারী ৩১ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার আসামি।
পুলিশ জানায়,নাশকতা বিরোধী মামলা থাকায় গত রোববার সকাল ১০টা থেকে আজ সোমবার সকাল ১০টা পর্যন্ত আওয়ামী লীগের ৩১ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে সদর থানায় ০৭ জন, রাজারহাট থানায় ০২ জন, উলিপুর থানায় ০৩জন, নাগেশ্বরী থানায় ০১জন,ফুলবাড়ী থানায় ০৪ জন, ভূরুঙ্গামারী থানায় ০৫ জন, চিলমারী থানায় ০২ জন, রাজিবপুর থানায় ০২ জন, রৌমারী থানায় ০১ জন, কচাকাটা থানায় ০২ জন ও ঢুষমারা থানায় ০২জন ।
জেলা পুলিশের মিডিয়া অফিসার মোঃ বজলার রহমান বলেন, 'চলমান নাশকতা বিরোধী বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগিদের মোট বিভিন্ন মামলায় গ্রেফতার করেছে জেলা পুলিশ। এই অভিযান নিয়মিত চলমান থাকবে।'


0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য করার জন্য অনুরোধ করা হল।