খবর

6/random/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

সরকারি নিষেধ অমান্য করে বিদ্যালয়ের বেঞ্চ বিয়ে বাড়িতে ভাড়া !

নিজস্ব সংবাদদাতা- সরকারি নিষেধ অমান্য করে বিদ্যালয়ের বেঞ্চ বিয়ে বাড়িতে ভাড়ায় ব্যবহার করায় ২ গ্রামবাসীর মধ্যে তুমুল বাক-বিতন্ডা দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর ভগবতীপুর ও নাগেশ্বরী উপজেলার চর নুন খাওয়া গ্রামবাসীর মধ্যে। গতকাল বুধবার(২ এপ্রিল) বিকেল থেকে আজ বৃহঃবার(৩ এপ্রিল) দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ দুই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এর পূর্বেও বিদ্যালয়ের বেঞ্চ ব্যবহার নিয়ে এই দুই গ্রামবাসীর মধ্যে মারামারি ঘটনা ঘটে । এতে ৬ জন আহত হয়েছিলো। সংশ্লিষ্ট সুত্র জানায়,সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর ভগবতীপুর গ্রামের ঝুনকার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় অর্ধশত বেঞ্চ পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার চর নুন খাওয়া গ্রামের বাসিন্দা আফজাল হোসেনের পুত্র আশিকুর রহমানের বিয়ের জন্য ৫০০ টাকার ভাড়ার বিনিময়ে প্রায় ৪০-৪৫টি বেঞ্চ বিয়ে বাড়িতে দেয়ার অভিযোগ পাওয়া গেছে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। চর ভগবতীপুর গ্রামের বাসিন্দা মোজাহার আলী বলেন,’ এর আগে এই বেঞ্চ ব্যবহার করা নিয়ে মারামারি হইছে। আবার সরকারের জিনিস ভাড়ায় দিচ্ছে । সরকারি স্থাপনা এভাবে ব্যক্তিগত কাজে ব্যবহার করাটা ভালো দেখায় না।’ নুন খাওয়া গ্রামের বাসিন্দা আফজাল হোসেন বলেন,’আমি তো মেম্বার সাবকে বলে নিয়া আসছি। বিয়া শেষে তাকে চার-পাঁচশ টাকা দেয়া লাগবে।’ স্থানীয় ইউপি সদস্য মো.রায়হান আলী বলেন,’ সে যে বেঞ্চ নিয়া গেইছে আমি তো জানিই না । ৩ দিন আগে বলছিলো আমি বলছি সভাপতিকে জানাইতে,আমি কিছু বলতে পারবো না।’ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রেজাউল করিম বলেন,’টাকা নেবো কেন,এটা সঠিক নয়। বিদ্যালয়ের জমিদাতা আমি,গরিব পরিবার দেখে মানবিক কারণে বেঞ্চ গুলা দেয়া হইছে।’ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী বলেন,’সরকারি নিয়ম অনুযায়ী বিদ্যালয়ের বেঞ্চ এভাবে ব্যবহার করা নিষেধ। বিষয়টি অবগত হলাম ,দেখতেছি।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ