নিজস্ব প্রতিবেদক-
‘ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের পতন হলেও,ফ্যাসিস্ট ব্যবস্থা এখনো রয়েছে গেছে। আমরা ফ্যাসিস্ট ব্যবস্থার বিলুপ্ত,মাফিয়া তন্ত্র,সন্ত্রাস আর চাঁদাবাজিন বিরুদ্ধে এনসিপি নতুন রাজনৈতিক দল হিসেবে কাজ করবে।
নতুন বাংলাদেশ গড়তে আর নতুন করে চাঁদাবাজ কিংবা মাফিয়াতন্ত্রের ফ্যাসিস্ট সরকার গড়তে দেয়া যাবে না। এই অবস্থার পরিবর্তনের জন্য নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। এই পার্টিতে আপনাদের সমর্থন চাই।” বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার(২ জুলাই) দুপুরে কুড়িগ্রামের ঘোষপাড়ায় এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার ২য় দিনে পথসভায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন,”তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোন টালবাহানা জাতীয় নাগরিক পার্টি মেনে নিবে না। বাস্তবসম্মত উপায়ে তিস্তা মহাপরিকল্পনা করতে হবে। উন্নয়ন পরিকল্পনায় কুড়িগ্রাম তথা রংপুর অঞ্চলকে পিছিয়ে দেওয়া না হয় সেভাবেই তিস্তা মহাপরিকল্পনা করতে হবে । ভারতের দালালির দিন শেষ,গোলামির দিন শেষ । আমরা স্বাধীন দেশ ,মাথা উঁচু করে বাঁচবো।”
এর আগে রাজারারহাটের পথসভায় নাহিদ ইসলাম বলেন, ‘আগামী ৩ আগষ্ট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পূনঃগঠনের জন্য আমরা ইশতেহার ঘোষনা করবো। গণঅভ্যূত্থানকে যারা ব্যর্থ করতে চাচ্ছে ষড়যন্ত্র করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ ও প্রতিহত করবো ৩আগষ্ট শহীদ মিনারে।’
অন্যদিকে,জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, "অতিতের স্বৈরাচার আমাদের পথ রুদ্ধ করেছে। ধর্ষক এসে স্বাধীনতার সুফল ভোগ করেছে। আবু সাঈদ-মুগ্ধদের রাস্তার মধ্যে গুলি করে হত্যা করেছে, আলেমদেরকে দাড়িটুপি নিয়ে অপমান সহ মসজিদের ভিতর থেকে নামিয়েছে, আমাদের কোন স্বাধীনতা ছিল না। নতুন বাংলাদেশে আর নতুন করে চাঁদাবাজ হতে দেয়া যাবে না,খুনী-দুর্নীতিবাজদের প্রশ্রয় দেয়া যাবে না।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন,’খুনি হাসিনা ফেরাউনের মতো অত্যাচারী ছিলেন,আমরা তার পতন ঘটিয়েছি। আগামীতে এই ফেরাউনের মতো কোন অত্যাচারী শাসক যেন বাংলার মাটিতে না আসে। যারা মামলা বানিজ্য করে,সন্ত্রাসবাদী করে,চাঁদাবাজি করে এই নতুন বাংলাদেশে যেন নতুন স্বৈরাচারের জন্ম যেন না হয়।’
পথসভা শেষে কুড়িগ্রামের ০২ আসনের এনসিপির সংসদ সদস্য প্রার্থী ড.আতিক মুজাহিদের নাম ঘোষনা করা হয় । এসময় আরো উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়াবী, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন ,সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জাবা, কৈলাশ রবিদাস সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,বুধবার দুপুর সাড়ে ১২টায় দেশ গড়তে জুলাই পদযাত্রা নিয়ে রংপুর থেকে কুড়িগ্রামের রাজারহাটে প্রবেশ করে এনসিপির নেতাকর্মীরা। পরে পদযাত্রাটি ত্রিমোহনী বাজার এলাকা হয়ে দুপুর ২টায় কুড়িগ্রাম সদরেে ঘোষপাড়া মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে পৌচ্ছায়। এরপর সেখানে দ্বিতীয় দিনের মতো কুড়িগ্রাম জেলা শহরের পদযাত্রায় ও সমাবেশ শেষ করে এনসিপির নেতাকর্মীরা নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলায় হয়ে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করেন।


0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য করার জন্য অনুরোধ করা হল।