খবর

6/random/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

নিজ গ্রাম কুড়িগ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন দুই বীর সেনা



উলিপুর ও রাজারহাট সংবাদদাতা-

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত কুড়িগ্রামের দুই সেনা সদস্য শান্ত মন্ডল ও মমিনুল ইসলামকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সামরিক মর্যাদায় দাফন করা হয়েছে।

এর আগে আজ রোববার সকালে ঢাকা সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে কুড়িগ্রামের দুই সেনা সদস্যসহ ৬ জনের জানাজা অনুষ্ঠিত হয়। পরে সামরিক হেলিকপ্টারে দুপুরে কুড়িগ্রামের উলিপুরের হ্যালিপ্যাডে তাদের মরদেহ নিয়ে আসা হয়। পরে এ্যাম্বুলেন্স যোগে তাদের নিজ নিজ বাড়ীতে মরদেহ পৌঁছে দেয়া হয়। মরদেহ বাড়ীতে পৌঁছালে সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

নিহত সেনা সদস্য শান্ত মন্ডলের বাড়ী রাজারহাট উপজেলার ছাট মাধাই মন্ডলপাড়া গ্রামে। তিনি ২০১৮ সালে বাংলাদেশ সেনা বাহিনীতে সৈনিক পদে যোগ দেন এবং মমিনুল ইসলামের বাড়ী উলিপুর উপজেলার উত্তর পান্ডুল গ্রামে। তিনি ২০০৮ সালে বাংলাদেশ সেনা বাহিনীতে সৈনিক পদে যোগদান করেন।

শান্ত মন্ডলের পরিবারে সন্তান সম্ভবা স্ত্রী ও মা রয়েছে অন্যদিকে মমিনুল ইসলামের স্তী দুই মেয়ে ও মা রয়েছে।

মমিনুল ইসলামের ভাবী মিনারা বেগম বলেন,' আমার ভাইয়ের স্ত্রী একলা হয়ে গেল। তার  দুই মেয়েকে কে দেখবে,আমরা সরকারেে কাছে অনুরোধ করি পরিবারকে দেখার জন্য।'

প্রতিবেশী  ও সাবেক সেনা সদস্য জিয়াউর রহমান বলেন,' আমরা জাতিসংঘ শান্তি মিশনে কাজ করেছি,নিজের জীবনের বাজি রেখে। নিহত মমিনুল আমাদের এলাকার ছোট ভাই, সে দেশের জন্য নিজের জীবন উৎস্বর্গ করেছে।



অপরদিকে, নিহত সৈনিক শান্ত মন্ডলের স্ত্রী দিলরুবা খন্দাকার বৃষ্টি কান্না জড়িত কন্ঠে বলেন,'আমার স্বামী বীর,তিনি আমাদের জেলার গর্ব,আমার স্বামী দেশের জন্য জীবন দিয়েছে,সে জান্নাতবাসী হোক আপনারা দোয়া করবেন।'

শান্ত মন্ডলের মা সাহেরা বেগম বলেন,' শান্ত আমার আদরের ছোট ছেলে। সে ২০১৮ সেনাবাহিনী তে যোগ দেয়া আমার কলিজার টুকরা শান্ত,আল্লাহ জান্নাতবাসী করুক।'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ