খবর

6/random/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ভাই সম্বোধন করায় সাংবাদিকের উপর চটলেন, এসিল্যান্ড!

 




নিজস্ব সংবাদদাতা- 

সাংবাদিক পরিচয়ে ভাই বলার সাথে সাথেই চটে গিয়ে খারাপ ব্যবহার করার অভিযোগ উঠেছে কুড়িগ্রাম সদর উপজেলার ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) আরিফুল ইসলামের বিরুদ্ধে ।

রোববার (৫ এপ্রিল) বিকালে জেলা শহরের একটি ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান,রোববার সকাল থেকে ফিলিং স্টেশনটিতে প্রশাসনের তত্ত্বাবধানে তেল সরবরাহ করছিলো কর্তৃপক্ষ। দুপুরের পরে ফিলিং স্টেশনটি পরিদর্শন আসেন সদর উপজেলার ভূমি কর্মকর্তা আরিফুল ইসলাম। এ সময় দেশ টিভির জেলা প্রতিনিধি জুয়েল রানা, ফিলিং স্টেশনে, কি পরিমাণ তেল গ্রাহকদের দেয়া হচ্ছে জানার জন্য 'ভাই' সম্বোধন করে কথা বলা শুরুর মুহূর্তেই, তিনি সাধারণ কোন মানুষ নন বলে দাবি করেন এবং দায়িত্বরত অবস্থায় সাংবাদিকের সাথে কথা বলতে তিনি বাধ্য নন বলেও জানান।

সাংবাদিক  জুয়েল রানা বলেন, 'আমি সংবাদ সংগ্রহ করার জন্য এই তেলের পাম্পটিতে যাই। এ সময় এসিল্যান্ডকে ভাই বলা মাত্র আমাকে বলে, কেন আমাকে ভাই বললেন, সাধারণ মানুষ কি মনে করবে, ভাববে আপনার সাথে আমার স্বজনপ্রীতি রয়েছে। তাকে স্যার না বলার কারণেই ক্ষিপ্ত হয়ে উঠেন, এবং জনগণের সামনে আমাকে এসব কথা বলে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেন। এসিল্যান্ডকে স্যার বলতে হবে এমন নিয়ম আমার জানা নেই।'

এ বিষয়ে জানতে অভিযুক্ত ভুমি কর্মকর্তা (এসিল্যান্ড) আরিফুল ইসলামকে কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ